আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: +8801903327022

8%

ছাড়

Lichu Fuler Modhu/লিচু ফুলের মধু 1 kg

৳650 ৳600

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0171

Brand : Simple

- +
ঢাকার ভিতরে ৭০ টাকা
ঢাকার বাহিরে ১২০ টাকা

বিস্তারিত

লিচু ফুলের মধুর উপকারিতা


আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। (সূরা আন-নাহল(১৬), আয়াতঃ ৬৮-৬৯)


প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে।’ (সহীহ বুখারি: ৫২৪৮)। আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ বুখারি: ৫২৫০)। 

মধু উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল এবং সুপেয় পানীয় হিসেবে পরিচিত। পাশাপাশি মধুর নানা ঔষুধী গুণাবলী রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানা স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় প্রাচীনকাল থেকে মধু ব্যবহৃত হয়ে আসছে। প্রকৃতিতে হরেক রকমের মধু রয়েছে। ভিন্ন ভিন্ন মধু স্বাদ ও গন্ধে আলাদা। বিভিন্ন প্রকার মধুর মধ্যে লিচু ফুলের মধু অন্যতম। লিচু ফুলের মধু খুবই সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত হওয়ায় ক্রেতাদের কাছে এই মধুর বিশেষ সমাদর রয়েছে৷ বিশেষ করে বাচ্চারা এই মধু খেতে খুবই পছন্দ করে৷


লিচু ফুলের মধু অত্যন্ত উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন।রান্নার কাজে ব্যবহার করা ছাড়াও লিচু ফুলের মধুর নানা স্বাস্থ্য উপকারীতা রয়েছে।

  1. লিচু ফুলের মধু শর্করা, মিনারেল, ভিটামিন,এবং প্রচুর অ্যান্টিআক্সিডেন্ট সমৃদ্ধ যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। এই উপাদান গুলো শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ, হজমের সমস্যা সহ পেটের নানা সমস্যা  মোকাবেলায় অত্যন্ত কার্যকর ভুমিকা রাখে।
  2. এছাড়া মধু তে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিইনফ্ল্যামেটরী বৈশিষ্ট্য রয়েছে। যার ফলে ঠান্ডা,কফ, কাশি,গলা ব্যাথা ইত্যাদি শারীরীক জটিলতা সহজেই দূর হয়ে যায়। ত্বকের জ্বালা পোড়া এবং প্রদাহ দুরীকরণেও এই উপাদান গুলো দারুন অবদান রাখে।
  3. উচ্চ রক্তচাপ মোকাবেলায় লিচু ফুলের মধু দারুন কার্যকর। লিচু  ফুলের মধু তে থাকা ফেনোলিক এসিড, এন্টিওক্সিডেন্ট, এন্টিএনফ্ল্যেমেটরী বৈশিষ্ট্য রক্তচাপ কমাতে ভুমিকা রাখে। যার ফলে সার্বিকভাবে হার্টের স্বাস্থ্য ভালো থাকে।
  4. হাড় এবং দাত গঠনে লিচু ফুলের মধুর ভুমিকা রয়েছে। নিয়মিত ভাবে লিচু ফুলের মধু সেবন করলে সামগ্রীকভাবে হাড় এবং দাতের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।
  5. ত্বকের চিকিতসায় লিচু ফুলের মধু দারুন উপকারী। ব্রণ, একনি, একজিমা সহ ত্বকের তেল চিটচিটে ভাব এবং ত্বকের রুক্ষতা দুরীকরণে লিচু ফুলের মধু অনেক কার্যকর। 
  6. প্রাকৃতিক ভাবে অনিদ্রা সমস্যা সমাধান করতে মধুর উপকারিতা লক্ষনীয়। মধু মানবদেহে সেরেটোনিন ও মেলাটোনিন তৈরি করে যা ভালো ঘুম নিশ্চিতে সহায়ক। এছাড়াও লিচু ফুলের মধু সেবন মানসিক চাপ, দুশ্চিন্তা এবং উদ্ধেগ কমাতে ভুমিকা রাখে। 

মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ। এটা যেমন বলকারক, সুস্বাদু ও উত্তম উপাদেয় খাদ্যনির্যাস, তেমনি নিরাময়ের ব্যবস্থাপত্রও। আর তাই তো খাদ্য ও ওষুধ এ উভয়বিধ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে ‘পুষ্টিকর ও শক্তিবর্ধক’ পানীয় হিসেবে সব দেশের সব পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে। মধুতে যেসব উপকরণ রয়েছে তন্মধ্যে প্রধান উপকরণ সুগার। সুগার বা চিনি আমরা অনেকই এড়িয়ে চলি। কিন্তু মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ এ দুটি সরাসরি মেটাবলাইজড হয়ে যায় এবং ফ্যাট হিসাবে জমা হয় না।আমাদের উপর কেন আস্থা রাখবেন:

১. আমরা আপনাকে যে মধু সরবরাহ করছি তা সরাসরি মধু সংগ্রহকারীর সাথে থেকে সর্বোচ্চ মানসম্মত মধু সংগ্রহ করে থাকি।
২. সংগ্রহকৃত মধু সরকারী মধু প্রসেসিং প্লান্ট থেকে রিফাইন করে মধুর ভেতরে থাকা অতিরিক্ত ময়েশ্চার ও ময়লা পরিষ্কার করি।

Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.

ভিডিও